বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
বাংলাদেশের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণের পুরোনো সমীকরণই থাকছে। স্কট বোল্যান্ডকে বাইরে রেখে একাদশে ফিরেছেন জশ হ্যাজেলউড। ফলে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন তাদের প্রথম পছন্দের পেস আক্রমণের তিন সদস্য-হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শুরুর এক দিন আগে অস্ট্রেলিয়ার একাদশ নিশ্চিত করেন কামিন্স। এর মধ্য দিয়ে ২২ বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। একই সঙ্গে এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের পেস আক্রমণ একসঙ্গে টেস্ট খেলতে নামছে। ইনজুরির কারণে গত বছরের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি হ্যাজেলউডকে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজও খেলতে পারেননি তিনি। অন্যদিকে কামিন্স অ্যাশেজে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। ক্যারিবীয় সফরের পর সেটিই ছিল অস্ট্রেলিয়ার হয়ে তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। একাদশে ফিরেছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়নও। হ্যামস্ট্রিংয়ের চোটে অ্যাডিলেড টেস্টের পর অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ব্যাটিং অর্ডারেও থাকছে সাম্প্রতিক অ্যাশেজের সমীকরণ। জেক
বাংলাদেশের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণের পুরোনো সমীকরণই থাকছে। স্কট বোল্যান্ডকে বাইরে রেখে একাদশে ফিরেছেন জশ হ্যাজেলউড। ফলে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন তাদের প্রথম পছন্দের পেস আক্রমণের তিন সদস্য-হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাচ শুরুর এক দিন আগে অস্ট্রেলিয়ার একাদশ নিশ্চিত করেন কামিন্স। এর মধ্য দিয়ে ২২ বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। একই সঙ্গে এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের পেস আক্রমণ একসঙ্গে টেস্ট খেলতে নামছে।
ইনজুরির কারণে গত বছরের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি হ্যাজেলউডকে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজও খেলতে পারেননি তিনি। অন্যদিকে কামিন্স অ্যাশেজে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। ক্যারিবীয় সফরের পর সেটিই ছিল অস্ট্রেলিয়ার হয়ে তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ।
একাদশে ফিরেছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়নও। হ্যামস্ট্রিংয়ের চোটে অ্যাডিলেড টেস্টের পর অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
ব্যাটিং অর্ডারেও থাকছে সাম্প্রতিক অ্যাশেজের সমীকরণ। জেক ওয়েদারাল্ডের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন ট্রাভিস হেড। অ্যাশেজের শুরুতেই এই জুটি গড়ে উঠেছিল এবং এবারও তাদের ওপর আস্থা রেখেছে অস্ট্রেলিয়া।
উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি ছয় নম্বরেই থাকছেন। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, প্রয়োজনে ব্যাটিং অর্ডারে আরও ওপরে উঠতে আগ্রহী। তবে অধিনায়ক কামিন্স নিশ্চিত করেছেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারির অবস্থান ছয় নম্বরেই থাকবে।
অন্যদিকে ম্যাচের আগের দিনও বাংলাদেশের একাদশ নিয়ে ধোঁয়াশায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের কয়েকজন ক্রিকেটারের হালকা চোট বা ‘নিগলস’ থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে জানান তিনি। তবে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে খেলার জন্য ফিট বলে নিশ্চিত করেছেন শান্ত।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।
এমএমআর
What's Your Reaction?