বাংলাদেশে আসছে তুর্কি মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

হেরেমখানা, ঠুনকো প্রেম কিংবা দাস-দাসির গল্প নয়- মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত তুর্কি ভাষার জনপ্রিয় ঐতিহাসিক মেগা ধারাবাহিক ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলাদেশে প্রচারিত হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট থেকে ধারাবাহিকটি একযোগে নাগরিক টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ সম্প্রচার শুরু হবে। নাগরিক টিভিতে ধারাবাহিকটি সপ্তাহে পাঁচ দিন রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রতিদিন রাত ৯টায় নতুন পর্ব দেখা যাবে। এছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো একসঙ্গে শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে উপভোগ করতে পারবেন দর্শকরা। ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবিকে ঘিরে। ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তার অসামান্য নেতৃত্ব ও বীরত্বগাথা এই সিরিজের মূল উপজীব্য। তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগা সিরিজে বিশালাকারের সেট, দৃষ্টিনন

বাংলাদেশে আসছে তুর্কি মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’
হেরেমখানা, ঠুনকো প্রেম কিংবা দাস-দাসির গল্প নয়- মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত তুর্কি ভাষার জনপ্রিয় ঐতিহাসিক মেগা ধারাবাহিক ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলাদেশে প্রচারিত হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট থেকে ধারাবাহিকটি একযোগে নাগরিক টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ সম্প্রচার শুরু হবে। নাগরিক টিভিতে ধারাবাহিকটি সপ্তাহে পাঁচ দিন রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রতিদিন রাত ৯টায় নতুন পর্ব দেখা যাবে। এছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো একসঙ্গে শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে উপভোগ করতে পারবেন দর্শকরা। ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবিকে ঘিরে। ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তার অসামান্য নেতৃত্ব ও বীরত্বগাথা এই সিরিজের মূল উপজীব্য। তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগা সিরিজে বিশালাকারের সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, রোমাঞ্চকর যুদ্ধ ও অ্যাকশন দৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক ঘটনাপ্রবাহকে জীবন্ত করে তোলা হয়েছে। ইতিহাসভিত্তিক এই প্রযোজনাটি দর্শকদের জন্য এক ভিন্নধর্মী ও সমৃদ্ধ দেখার অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow