বাংলাদেশে মি. ডি আই ওয়াই-এর সম্প্রসারণ যাত্রা

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে আরও নতুন একটি  স্টোর উদ্বোধন করেছে। নতুন এই আউটলেটি ঢাকার মিরপুর ১২ বাসস্ট্যান্ড, নুর ইসলাম মোল্লা এভিনিউ। বৃহস্পতিবার (৫ মার্চ) এক মি. ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটি  উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন ও ডিজিটাল মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানের উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণিল করে তোলে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডি আই ওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার  মো. মাসুদুর রহমান, এবং মি. ডি আই ওয়াই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।  উদ্বোধনী অনুষ্ঠানে তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটি সবসময় তাদের মূলমন্ত্রে অটল — ‘To offer everyone everything, everyday, at always lo

বাংলাদেশে মি. ডি আই ওয়াই-এর সম্প্রসারণ যাত্রা

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে আরও নতুন একটি  স্টোর উদ্বোধন করেছে। নতুন এই আউটলেটি ঢাকার মিরপুর ১২ বাসস্ট্যান্ড, নুর ইসলাম মোল্লা এভিনিউ।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক মি. ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটি  উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন ও ডিজিটাল মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানের উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণিল করে তোলে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডি আই ওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার  মো. মাসুদুর রহমান, এবং মি. ডি আই ওয়াই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 

উদ্বোধনী অনুষ্ঠানে তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটি সবসময় তাদের মূলমন্ত্রে অটল — ‘To offer everyone everything, everyday, at always low prices.’

ঢাকার মিরপুর-১২ এর নতুন স্টোরে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০ হাজারের বেশি পণ্য। যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, গয়না ও কসমেটিক্স। প্রতিটি পরিবারের সদস্যের জন্য কিছু না কিছু প্রোডাক্ট দিয়ে এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে মিঃ ডি আই ওয়াই বাংলাদেশ।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ৫ থেকে ৭ মার্চ ২০২৬ পর্যন্ত গ্রাহকদের জন্য চলবে বিশেষ অফার ও উপহারের ব্যবস্থা। ১৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাবেন একটি  মি. ডি আই ওয়াই ছাতা ফ্রি এবং পাশাপাশি থাকছে মি. ডি আই ওয়াই Top Fan Campaign-এ অংশ নিয়ে পুরস্কার জিতে নেয়ার সুযোগ। 

২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা মি. ডি আই ওয়াই বর্তমানে বিশ্বজুড়ে ৫,০০০-এরও বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে—থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকাসহ—ব্র্যান্ডটি সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।

‎বাংলাদেশে মি. ডি আই ওয়াই প্রথম দুটি স্টোর উদ্বোধন করে ২০২৪ সালের এপ্রিল মাসে, উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে। পরবর্তীতে ব্র্যান্ডটি তাদের উপস্থিতি বিস্তৃত করে মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রামের বালি আর্কেড, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহে এবং মিরপুর-১২।

মিরপুর-১২ উদ্বোধনের মাধ্যমে মি. ডি আই ওয়াই বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে সাশ্রয়ী ও মানসম্মত হোম ইমপ্রুভমেন্ট পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের অঙ্গীকার আরও এক ধাপ এগিয়ে নিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow