বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এর আগে ২০২৫ সালের ১ জুলাই দুই বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. আক্তার হোসেন। প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে নীতিগত পরামর্শ দিয়ে আসছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক নীতি প্রণয়ন ও গবেষণার ক্ষেত্রে পদটি গুরুত্বপূর্ণ। আরও পড়ুন দুর্বল ব্যাংক সংস্কারে ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক ড. আক্তার হোসেন শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থনীতি নিয়ে কাজ করেছেন। তিনি প্রায় তিন দশক অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসেলে শিক্ষকতা করেন। ২০২০ সালে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেন। পরে ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সি
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এর আগে ২০২৫ সালের ১ জুলাই দুই বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. আক্তার হোসেন।
প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে নীতিগত পরামর্শ দিয়ে আসছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক নীতি প্রণয়ন ও গবেষণার ক্ষেত্রে পদটি গুরুত্বপূর্ণ।
ড. আক্তার হোসেন শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থনীতি নিয়ে কাজ করেছেন। তিনি প্রায় তিন দশক অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসেলে শিক্ষকতা করেন। ২০২০ সালে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেন। পরে ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন ড. আক্তার।
এরপর ২০০৪ সালে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ব্যাংকে কাজ শুরু করেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকে নীতিভিত্তিক অর্থনৈতিক গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও নীতিনির্ধারণী অভিজ্ঞতার কারণে দেশের অর্থনৈতিক নীতি ও ব্যাংকিং খাত নিয়ে তার কাজ বিভিন্ন মহলে গুরুত্ব পেয়ে আসছিল।
ইএআর/এমএমকে
What's Your Reaction?

