বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানিয়েছে রেল পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ক্যাম্পাসের অভ্যন্তর দিয়ে যাওয়ার সময় ওই নারী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ময়মনসিংহ রেল পুলিশ মরদেহ উদ্ধার করেন। ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই পলাশ ব্যানার্জি বলেন, ‘এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে। ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ এএইচ/এএসএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানিয়েছে রেল পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ক্যাম্পাসের অভ্যন্তর দিয়ে যাওয়ার সময় ওই নারী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ময়মনসিংহ রেল পুলিশ মরদেহ উদ্ধার করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই পলাশ ব্যানার্জি বলেন, ‘এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে। ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এএইচ/এএসএম
What's Your Reaction?