বাগেরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
বাগেরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে শহরের সম্মিলনি স্কুল মোড়ে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সরকারি পিসি কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। বিক্ষোভ মিছিলে “তুমি কে আমি কে, পোল্ট্রি পোল্ট্রি, ‘মন্ত্রীর পদত্যাগ চাই’ ‘আমার ভাইয়ের উপর হামলা কেন জবাব চাই’ এসব স্লোগান দিতে থাকেন পরীক্ষার্থীরা। আরও পড়ুন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পরীক্ষার্থীরা বলেন, যেখানে সারাদেশ বন্যায় ভাসছে, সেখানে পরীক্ষা নেওয়া এত জরুরি কেন। তারা শুধু চট্টগ্রামের পরীক্ষা বাতিল করেছেন। বন্যা তো সারা দেশে হয়েছে। তার উচিত ছিল সারা দেশের পরীক্ষা বাতিল করা। আমরা দেখেছি বিভিন্ন জায়গার পরীক্ষার্থীরা কোমর পর্যন্ত পানিতে ভিজে পরীক্ষা দিতে গেছে। আবার এই দুর্ভোগের কারণে যখন পরীক্ষা বাতিলের দাবিতে পরীক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তখন পুলিশ লাঠিচার্জ করেছে। এর তীব্র নিন্দা জানাই এবং আমার ভাইয়ের উপর কেন এই হামলা হলো এর জবাব চাই। নাহিদ ফরাজী/এসজেড
বাগেরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে শহরের সম্মিলনি স্কুল মোড়ে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সরকারি পিসি কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলে “তুমি কে আমি কে, পোল্ট্রি পোল্ট্রি, ‘মন্ত্রীর পদত্যাগ চাই’ ‘আমার ভাইয়ের উপর হামলা কেন জবাব চাই’ এসব স্লোগান দিতে থাকেন পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা বলেন, যেখানে সারাদেশ বন্যায় ভাসছে, সেখানে পরীক্ষা নেওয়া এত জরুরি কেন। তারা শুধু চট্টগ্রামের পরীক্ষা বাতিল করেছেন। বন্যা তো সারা দেশে হয়েছে। তার উচিত ছিল সারা দেশের পরীক্ষা বাতিল করা। আমরা দেখেছি বিভিন্ন জায়গার পরীক্ষার্থীরা কোমর পর্যন্ত পানিতে ভিজে পরীক্ষা দিতে গেছে।
আবার এই দুর্ভোগের কারণে যখন পরীক্ষা বাতিলের দাবিতে পরীক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তখন পুলিশ লাঠিচার্জ করেছে। এর তীব্র নিন্দা জানাই এবং আমার ভাইয়ের উপর কেন এই হামলা হলো এর জবাব চাই।
নাহিদ ফরাজী/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
