বাগেরহাটে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল (৩৮) খুন হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভপতি আব্দুল্লাহ মোড়ল আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে দশটার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত বাদল মোড়ল ফকিরহাটের আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের উদ্দেশে রওনা হন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতাল

বাগেরহাটে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল (৩৮) খুন হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভপতি আব্দুল্লাহ মোড়ল আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে দশটার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত বাদল মোড়ল ফকিরহাটের আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের উদ্দেশে রওনা হন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।

নাহিদ ফরাজী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow