বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে শ্রমিক নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে আতিয়ার রহমান নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (০১ আগস্ট) দুপুরে গুলিশাখালী ফাজিল মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার বদর উদ্দিনের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে এখানে কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গুলিশাখালী ফাজিল মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করছিলেন শ্রমিকেরা। দুপুরে চারপাশের মাটির চাপে সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে পড়ে। এতে আতিউর রহমান নামের এক শ্রমিক নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। নাহিদ ফরাজী/কেজে/এএসএম
বাগেরহাটের মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে আতিয়ার রহমান নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (০১ আগস্ট) দুপুরে গুলিশাখালী ফাজিল মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার বদর উদ্দিনের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে এখানে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গুলিশাখালী ফাজিল মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করছিলেন শ্রমিকেরা। দুপুরে চারপাশের মাটির চাপে সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে পড়ে। এতে আতিউর রহমান নামের এক শ্রমিক নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
নাহিদ ফরাজী/কেজে/এএসএম
What's Your Reaction?