বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ আটক তিন

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শহরের দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদ ফকিরের দুই ছেলে মো. আছাদ ফকির (৩৯) ও জাহিদ ফকির (৪৪) এবং একই গ্রামের মফিজ শেখের ছেলে জুবায়ের হোসেন (১৮)। মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, বাগেরহাট দশানী ট্র্যাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রিনলাইন পরিবহন থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। নাহিদ ফরাজী/কেএইচকে/এএসএম

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ আটক তিন

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শহরের দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদ ফকিরের দুই ছেলে মো. আছাদ ফকির (৩৯) ও জাহিদ ফকির (৪৪) এবং একই গ্রামের মফিজ শেখের ছেলে জুবায়ের হোসেন (১৮)।

মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, বাগেরহাট দশানী ট্র্যাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রিনলাইন পরিবহন থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

নাহিদ ফরাজী/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow