বান্দরবানের পর্যটককে মারধর-টাকা ছিনতাইয়ের অভিযোগ
বান্দরবানের বালাঘাটায় মো. করিম নামে এক পর্যটককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে বান্দরবান পৌরসভার বালাঘাটা আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার মো. রেজাউল করিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। অভিযুক্ত কাজল বড়ুয়া বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক করিম আমবাগান এলাকার একটি দোকানে বসা ছিলেন। সেসময় পার্শ্ববর্তী সুমি মারমা নামে এক নারীকে গালিগালাজ ও উগ্র আচরণ করতে থাকেন অভিযুক্তরা। এসময় করিম বাধা দিলে সেখান থেকে করিমকে টেনে নিয়ে কাজল বড়ুয়াসহ আরও কয়েকজন মিলে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। কাজল বড়ুয়ার বিরুদ্ধে এর আগেও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সুমি মারমা বলেন, তিনি একজন বিধবা। প্রায় সময় কাজল বড়ুয়া ও শহীদ তার বাসায় গিয়ে মদ এনে দিতে বাধ্য করান। আজও বৃষ্টির মধ্যে বাসায় ঢুকে কাদাযুক্ত জুতা থেকে কাদা ফেলতে থাকেন এবং মদ এনে দিতে বলেন। তার তিন বছরের মেয়ে অসুস্থ থাকায় মদ এনে দিতে অস্বীকৃতি জানালে শহীদ অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তোলেন। কাজল বড়ুয়াও তার সঙ্গে যুক্ত হয়ে
বান্দরবানের বালাঘাটায় মো. করিম নামে এক পর্যটককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ মে) দুপুরে বান্দরবান পৌরসভার বালাঘাটা আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মো. রেজাউল করিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। অভিযুক্ত কাজল বড়ুয়া বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক করিম আমবাগান এলাকার একটি দোকানে বসা ছিলেন। সেসময় পার্শ্ববর্তী সুমি মারমা নামে এক নারীকে গালিগালাজ ও উগ্র আচরণ করতে থাকেন অভিযুক্তরা। এসময় করিম বাধা দিলে সেখান থেকে করিমকে টেনে নিয়ে কাজল বড়ুয়াসহ আরও কয়েকজন মিলে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। কাজল বড়ুয়ার বিরুদ্ধে এর আগেও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সুমি মারমা বলেন, তিনি একজন বিধবা। প্রায় সময় কাজল বড়ুয়া ও শহীদ তার বাসায় গিয়ে মদ এনে দিতে বাধ্য করান। আজও বৃষ্টির মধ্যে বাসায় ঢুকে কাদাযুক্ত জুতা থেকে কাদা ফেলতে থাকেন এবং মদ এনে দিতে বলেন। তার তিন বছরের মেয়ে অসুস্থ থাকায় মদ এনে দিতে অস্বীকৃতি জানালে শহীদ অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তোলেন। কাজল বড়ুয়াও তার সঙ্গে যুক্ত হয়ে হুমকি প্রদান করেন। এ সময় পর্যটক রেজাউল করিম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করেন।
নির্যাতনের শিকার মো. রেজাউল করিম জানান, বান্দরবান ঘুরতে এসে ফিশ ফ্রাই খেতে আমবাগান এলাকার সুমি মারমার বসতঘরের পাশে একটি দোকানে যান। ওই সময় অভিযুক্ত কাজল বড়ুয়া তার পাশে এসে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন। গালি-গালাজের কারণ জানতে চাইলে কাজল তার গেঞ্জির কলার ধরে টেনে নিয়ে মারধর করেন। ওই সময় নিজেকে পর্যটক পরিচয় দিলে অপর দুইজনও তাকে মারধর করতে থাকেন। এ সময় তার পকেট থেকে ৫ হাজার ৩০০ টাকা নিয়ে নেন তারা। পরে এনিয়ে সন্ধ্যায় বান্দরবান সদর থানায় কাজলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কাজল বড়ুয়া বলেন, অতিরিক্ত মদ্যপানের ফলে ঝগড়ায় লিপ্ত হয়েছেন। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক সৌরভ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম
What's Your Reaction?