বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন।  এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। খবর গালফ নিউজের। তিনি সতর্ক করে বলেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রতিশোধ তার নেতৃত্ব বা অন্য কোনো কর্মকর্তার ওপর নির্ভর করে না।  বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা সব অপরাধী হত্যাকারীদের থেকে শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ কাছ থেকে নেওয়ার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ নিশ্চিত।’ এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি তাকে লক্ষ্য করে কোনো হামলার চেষ্টা করে, তাহলে কঠোর জবাব দেওয়া হবে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার এই হুঁশিয়ারি যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।  উল্লেখ্য, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেব

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। 

এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। খবর গালফ নিউজের।

তিনি সতর্ক করে বলেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রতিশোধ তার নেতৃত্ব বা অন্য কোনো কর্মকর্তার ওপর নির্ভর করে না। 

বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা সব অপরাধী হত্যাকারীদের থেকে শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ কাছ থেকে নেওয়ার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ নিশ্চিত।’

এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি তাকে লক্ষ্য করে কোনো হামলার চেষ্টা করে, তাহলে কঠোর জবাব দেওয়া হবে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার এই হুঁশিয়ারি যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

উল্লেখ্য, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি এখনও জনসমক্ষে উপস্থিত হননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow