বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডহুরি-বালিগাঁও-তালতলা খালের ভাঙন রোধ ও চাঁদাবাজি বন্ধে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে তার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্দেশে এ খালে বালুবাহী বাল্কহেডগুলো চলাচল বন্ধ ছিল। অতিসম্প্রতি কিছু অসাধু লোকজনের যোগসাজশে এ খাল দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল করে। এতে খাল পাড়ে দুপাশের বাড়িঘর ভেঙে পড়ছে। ফলে ক্ষুব্ধ হয়ে উঠছেন এলাকাবাসী। বাল্কহেডগুলো চলাচলে কিছুসংখ্যক লোক তাদের কাছ থেকে ব্যাপকহারে চাঁদা নিয়ে এগুলো চলাচলের সুযোগ করে দিচ্ছে। তাই কী করে এ চাঁদাবাজি ও বাল্কহেড বন্ধ রাখা যায় এ নিয়ে এ সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাছের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক জাহিদ হাসান, নৌ পুলিশের মাওয়া ফাঁড়ির
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডহুরি-বালিগাঁও-তালতলা খালের ভাঙন রোধ ও চাঁদাবাজি বন্ধে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে তার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্দেশে এ খালে বালুবাহী বাল্কহেডগুলো চলাচল বন্ধ ছিল। অতিসম্প্রতি কিছু অসাধু লোকজনের যোগসাজশে এ খাল দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল করে। এতে খাল পাড়ে দুপাশের বাড়িঘর ভেঙে পড়ছে। ফলে ক্ষুব্ধ হয়ে উঠছেন এলাকাবাসী। বাল্কহেডগুলো চলাচলে কিছুসংখ্যক লোক তাদের কাছ থেকে ব্যাপকহারে চাঁদা নিয়ে এগুলো চলাচলের সুযোগ করে দিচ্ছে। তাই কী করে এ চাঁদাবাজি ও বাল্কহেড বন্ধ রাখা যায় এ নিয়ে এ সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাছের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক জাহিদ হাসান, নৌ পুলিশের মাওয়া ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম, বাল্কহেড মালিক সমিতির সভাপতি মো. বুলু, বাল্কহেড লঞ্চ শ্রমিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, গাওদিয়া ইউপি বিএনপির সভাপতি শাহ আলম সিকদার, খিদির পাড়া বিএনপি সভাপতি আতিকুজ্জামন লাভু প্রমুখ।
বক্তারা আরও বলেন, বিআইডব্লিউটিএর টোল ঘর বন্ধ করতে হবে। নতুবা এই ঘরে টোল দিয়ে বাল্কহেডগুলো খালে চলাচলের চেষ্টা করবে। কোনোভাবেই এ খাল দিয়ে বাল্কহেড চলাচল করতে দেওয়া যাবে না।
সবার বক্তব্য শোনার পর তাৎক্ষণিক সিদ্ধান্তে ইউএনও জানান, সোমবার থেকে এ খালে বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিআইডব্লিউটিএ ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তারেআগে কোনো বাল্কহেড এ খাল দিয়ে প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
What's Your Reaction?