বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় মো. ছাহাদ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাহাদ বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। সে স্থানীয় এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ছাহাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে বাসযোগে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় মো. ছাহাদ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাহাদ বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। সে স্থানীয় এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ছাহাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে বাসযোগে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow