বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬)। তিনি পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। অপর নিহত ব্যক্তি হলেন একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে সিদ্দিক উদ্দিন (৩৫)। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত মারুফ প্রধান (১৮) নামের এক তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনিও একই পৌর শহরের বাসিন্দা। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অটোরিকশাযোগে তারা পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে রাইগ্রাম এলাকায় পৌঁছালে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬)। তিনি পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। অপর নিহত ব্যক্তি হলেন একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে সিদ্দিক উদ্দিন (৩৫)। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত মারুফ প্রধান (১৮) নামের এক তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনিও একই পৌর শহরের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অটোরিকশাযোগে তারা পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে রাইগ্রাম এলাকায় পৌঁছালে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ গাড়িতে থাকা তিনজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে হাসান আলী এবং দুপুরে সিদ্দিক উদ্দিন মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
What's Your Reaction?