বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন, কোন রুটে কত বাড়ল?

ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যা আজ থেকেই কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের এই ভাড়া সমন্বয় করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুটে ভাড়ার নতুন হার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী : এই দুই মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ৪২ টাকার স্থলে ২ দশমিক ৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লা : দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ১২ টাকা থেকে বাড়িয়ে ২ দশমিক ২৩ টাকা করা হয়েছে। ডিটিসিএ এলাকা : ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলাগুলোর (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ৩২ টাকার স্থলে ২ দশমিক ৪৩ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ও অন্যান্য নির্দেশনা ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন, কোন রুটে কত বাড়ল?
ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যা আজ থেকেই কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের এই ভাড়া সমন্বয় করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুটে ভাড়ার নতুন হার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী : এই দুই মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ৪২ টাকার স্থলে ২ দশমিক ৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লা : দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ১২ টাকা থেকে বাড়িয়ে ২ দশমিক ২৩ টাকা করা হয়েছে। ডিটিসিএ এলাকা : ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলাগুলোর (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ৩২ টাকার স্থলে ২ দশমিক ৪৩ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ও অন্যান্য নির্দেশনা ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন এই ভাড়ার হার কোনোভাবেই গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বিন্যাস করা হলে ভাড়ার হার আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করে নিতে হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন। জনস্বার্থে জারি করা এই আদেশ আজ থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow