বাসায় ফিরেছেন হারুন কিসিঞ্জার

হাসপাতাল ভর্তি অবস্থায় হারুন কিসিঞ্জার মৃত্যুর গুজব উঠেছিল। গতকাল (১৫ ফেব্রুয়ারি) রোববার রাতে ফেসবুক ও টিকটকজুড়ে তিনি মারা গেছেন বলে একাধিক পোস্ট দেখা যায়। পরে জানা যায়, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নতুন খবর হচ্ছে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই কৌতুক অভিনেতা। খবরটি নিশ্চিত করেছেন কিসিঞ্জারপুত্র রুবেল খন্দকার। তিনি বলেন, ‘বাবা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ডাক্তারদের পরার্মশে আজ সকালে বাসায় নিয়ে আসা হয়েছে।’ আরও পড়ুনহারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, যা জানা গেলোজনপ্রিয় অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি হারুন কিসিঞ্জার অনেকদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে দুইদিন আগে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যুর গুজব ছড়ায় এই কৌতুক অভিনেতার। এ নিয়ে ক্ষুব্ধ রুবেল সে সময় এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।’ সে সময় কিসিঞ্জারপুত্র আরও জানিয়েছিলেন, তার

বাসায় ফিরেছেন হারুন কিসিঞ্জার

হাসপাতাল ভর্তি অবস্থায় হারুন কিসিঞ্জার মৃত্যুর গুজব উঠেছিল। গতকাল (১৫ ফেব্রুয়ারি) রোববার রাতে ফেসবুক ও টিকটকজুড়ে তিনি মারা গেছেন বলে একাধিক পোস্ট দেখা যায়। পরে জানা যায়, তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নতুন খবর হচ্ছে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই কৌতুক অভিনেতা।

খবরটি নিশ্চিত করেছেন কিসিঞ্জারপুত্র রুবেল খন্দকার। তিনি বলেন, ‘বাবা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ডাক্তারদের পরার্মশে আজ সকালে বাসায় নিয়ে আসা হয়েছে।’

আরও পড়ুন
হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, যা জানা গেলো
জনপ্রিয় অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

হারুন কিসিঞ্জার অনেকদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে দুইদিন আগে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যুর গুজব ছড়ায় এই কৌতুক অভিনেতার। এ নিয়ে ক্ষুব্ধ রুবেল সে সময় এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।’

সে সময় কিসিঞ্জারপুত্র আরও জানিয়েছিলেন, তার বাবা এখন আগের চেয়ে সুস্থ আছেন। একইসাথে এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন তিনি।

ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও তার বলা হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে উজ্জ্বল।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow