বাসের গোপন চেম্বার থেকে ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যাত্রীবাহী এক বাসে অভিযান চালিয়ে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন ৫ আগস্ট / ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ প্লাস পরিবহনের এক বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় বাসটির চালক মো. আবু হানিফ (২৪) ও হেলপার মো. মুজিবকে (২১) আটক করা হয়। পরে বাসের সর্বশেষ সারির ডান পাশে পারটেক্স বোর্ড দিয়ে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে দুইটি বান্ডেলে রাখা ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আরও পড়ুন জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল র‍্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমা

বাসের গোপন চেম্বার থেকে ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যাত্রীবাহী এক বাসে অভিযান চালিয়ে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ প্লাস পরিবহনের এক বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় বাসটির চালক মো. আবু হানিফ (২৪) ও হেলপার মো. মুজিবকে (২১) আটক করা হয়। পরে বাসের সর্বশেষ সারির ডান পাশে পারটেক্স বোর্ড দিয়ে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে দুইটি বান্ডেলে রাখা ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow