বাসের চাপায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ ইয়াসিন (২২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বরইতলী নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.ইয়াসিন উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. আলীমের ছেলে। তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল উত্তর হারবাং (সাংগঠনিক) ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় এলাকাবাসী জানান,ইয়াসিন বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল যোগে বরইতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রামে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে,দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল আরোহী স্বেচ্ছা
কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ ইয়াসিন (২২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বরইতলী নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.ইয়াসিন উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. আলীমের ছেলে। তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল উত্তর হারবাং (সাংগঠনিক) ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান,ইয়াসিন বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল যোগে বরইতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রামে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে,দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোটরসাইকেল আরোহী স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কটিতে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
What's Your Reaction?