বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জলুয়ার দিঘীর পাড় এলাকায় মার্সা ও ঈগল পরিবহনের বাসের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম বাঁশি মোহন দাশ (৫০)। তিনি লোহাগাড়ার পুটিভিলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাস জলুয়ার দিঘীর পাড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশে স্তূপ করে রাখা খড় থেকে নির্গত ঘন ধোঁয়ার কবলে পড়ে। ধোঁয়ার কারণে সামনের পথ দেখতে না পেয়ে চালক হঠাৎ ব্রেক করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরও একটি ঈগল পরিবহনের বাস দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে ধাক্কা দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। দুর্ঘটনায় তিনটি বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামি

বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জলুয়ার দিঘীর পাড় এলাকায় মার্সা ও ঈগল পরিবহনের বাসের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম বাঁশি মোহন দাশ (৫০)। তিনি লোহাগাড়ার পুটিভিলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাস জলুয়ার দিঘীর পাড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশে স্তূপ করে রাখা খড় থেকে নির্গত ঘন ধোঁয়ার কবলে পড়ে। ধোঁয়ার কারণে সামনের পথ দেখতে না পেয়ে চালক হঠাৎ ব্রেক করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরও একটি ঈগল পরিবহনের বাস দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে ধাক্কা দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। দুর্ঘটনায় তিনটি বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া রওশন জানান, সেখানে বাঁশি মোহন দাশকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে জয়নাল, আনোয়ার ও তাহেরসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদ বড়ুয়া জানান, খড়ের স্তূপের ধোঁয়ার কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন এবং পানি ছিটিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পটিয়া হাইওয়ে ও থানা পুলিশ রেকারের সাহায্যে বাসগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।  পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow