বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ১৩ মার্চ) ভোরে উপজেলার তিলকপুর ইউনিয়নের পূণঘরদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষি শাহীনুর রহমান। ভুক্তভোগীর শাহীনুর রহমান বলেন, প্রায় ১০ বিঘা আয়তনের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছি। প্রায় ১৫ দিন আগে বিক্রির উদ্দেশ্যে পুকুরে পাবদা জাতের রেনু পোনা ছাড়া হয়। শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখতে পাই, অসংখ্য মাছের পোনা মরে পানির ওপর ভেসে উঠেছে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, জমিজমা ও আর্থিক লেনদেন নিয়ে একই গ্রামের আফাজ সোনার ও তার ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে তার পুকুরে বিষ প্রয়োগের হুমকিও দেওয়া হয়েছিল। এ বিষয়ে গত ৫ মার্চ তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অস্বীকার কর

বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

শুক্রবার ( ১৩ মার্চ) ভোরে উপজেলার তিলকপুর ইউনিয়নের পূণঘরদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষি শাহীনুর রহমান।

ভুক্তভোগীর শাহীনুর রহমান বলেন, প্রায় ১০ বিঘা আয়তনের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছি। প্রায় ১৫ দিন আগে বিক্রির উদ্দেশ্যে পুকুরে পাবদা জাতের রেনু পোনা ছাড়া হয়। শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখতে পাই, অসংখ্য মাছের পোনা মরে পানির ওপর ভেসে উঠেছে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জমিজমা ও আর্থিক লেনদেন নিয়ে একই গ্রামের আফাজ সোনার ও তার ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে তার পুকুরে বিষ প্রয়োগের হুমকিও দেওয়া হয়েছিল। এ বিষয়ে গত ৫ মার্চ তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অস্বীকার করে আফাজ সোনার বলেন, জমিসংক্রান্ত বিরোধ আদালতে বিচারাধীন রয়েছে। আমাকে ফাঁসানোর জন্য শাহীনুর রহমান নিজেই পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য বাদশা মিয়া বলেন, সকালে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে মাছ চাষির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিতে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow