বাসে দাঁড়ালেই বেঁকে যায় ঘাড়, কন্ডাক্টরের জন্য বিকল্প ব্যবস্থা সরকারের
উচ্চতাই কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে— তারই বাস্তব উদাহরণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক বাস কন্ডাক্টর। ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা আমিন আহমেদ আনসারির পক্ষে বাসের ভিতরে সোজা হয়ে দাঁড়িয়ে কাজ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছিল।
দীর্ঘদিন ঘাড় বাঁকিয়ে ডিউটি করার ফলে তীব্র ঘাড় ও পিঠের ব্যথায় ভুগতে শুরু করেন তিনি। পরিস্থিতি বিবেচনা করে তাকে বিকল্প দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন।
কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, গত ৫ মে ভারতের হায়দরাবাদের মুশিরবাদ জেলায় অবস্থিত টিজিএসআরটিসির সদর দফতর থেকে একটি সরকারি নির্দেশ জারি করা হয়। সেখানে মেহদিপাতনাম ডিপোতে কর্মরত কন্ডাক্টর আমিন আহমেদ আনসারিকে ‘আউট অফ ডেজিগনেশন’ (ওডি) দায়িত্বে বহাল রাখার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ, নিয়োগপত্রে উল্লেখিত মূল দায়িত্বের বাইরে অন্য কোনো বিভাগে কাজ করতে পারবেন তিনি।
জানা যায়, আনসারির উচ্চতা ১৯৮ সেন্টিমিটার বা প্রায় ছ’ফুট ছয় ইঞ্চি। এর আগেও একই কারণে তাকে এক বছরের জন্য ওডি দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ, আরটিসি বাসের ভিতরে নিয়মিত কাজ করার সময় তাকে ঘাড় নিচু ক
উচ্চতাই কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে— তারই বাস্তব উদাহরণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক বাস কন্ডাক্টর। ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা আমিন আহমেদ আনসারির পক্ষে বাসের ভিতরে সোজা হয়ে দাঁড়িয়ে কাজ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছিল।
দীর্ঘদিন ঘাড় বাঁকিয়ে ডিউটি করার ফলে তীব্র ঘাড় ও পিঠের ব্যথায় ভুগতে শুরু করেন তিনি। পরিস্থিতি বিবেচনা করে তাকে বিকল্প দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন।
কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, গত ৫ মে ভারতের হায়দরাবাদের মুশিরবাদ জেলায় অবস্থিত টিজিএসআরটিসির সদর দফতর থেকে একটি সরকারি নির্দেশ জারি করা হয়। সেখানে মেহদিপাতনাম ডিপোতে কর্মরত কন্ডাক্টর আমিন আহমেদ আনসারিকে ‘আউট অফ ডেজিগনেশন’ (ওডি) দায়িত্বে বহাল রাখার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ, নিয়োগপত্রে উল্লেখিত মূল দায়িত্বের বাইরে অন্য কোনো বিভাগে কাজ করতে পারবেন তিনি।
জানা যায়, আনসারির উচ্চতা ১৯৮ সেন্টিমিটার বা প্রায় ছ’ফুট ছয় ইঞ্চি। এর আগেও একই কারণে তাকে এক বছরের জন্য ওডি দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ, আরটিসি বাসের ভিতরে নিয়মিত কাজ করার সময় তাকে ঘাড় নিচু করে থাকতে হত, যা শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর হয়ে উঠছিল।
গত ২৮ এপ্রিল তার আগের ওডি ডিউটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর নতুন করে কোনো নির্দেশ না আসায় তিনি ফের স্বাভাবিক কন্ডাক্টরের দায়িত্বে যোগ দেন। কিন্তু বাসের ভিতরে দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করার কারণে তার ঘাড় ও পিঠে তীব্র ব্যথা শুরু হয়।
আনসারির শারীরিক পরিস্থিতি এবং উচ্চতার কারণে তৈরি হওয়া সমস্যাগুলো বিবেচনা করেই ফের তাকে ওডি দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিজিএসআরটিসি। সরকারি সূত্রে খবর, প্রয়োজন অনুযায়ী তাকে বাস পাস সেকশন অথবা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাস ডিপোতে অন্য কোনো দায়িত্বে নিয়োগ করা হতে পারে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা