বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ফাহিম মাতুব্বর (২৩) ও রফিকুল মাতুব্বর (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (০৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম মাতুব্বর নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে। অপর নিহত রফিকুল মাতুব্বর একই গ্রামের কাউছার মাতুব্বরের ছেলে। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থল

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ফাহিম মাতুব্বর (২৩) ও রফিকুল মাতুব্বর (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (০৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম মাতুব্বর নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে। অপর নিহত রফিকুল মাতুব্বর একই গ্রামের কাউছার মাতুব্বরের ছেলে। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ জানান, সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপর ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow