বাহরাইনে ইরানের ড্রোন হামলা
বাহরাইনের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভোরে চালানো ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটিকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এর সঠিক অবস্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি নির্দিষ্ট করে বলা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনা বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করছে। এদিকে হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি ‘বোকামিপূর্ণ যুদ্ধ লঙ্ঘন’ করার অভিযোগ তুলেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থানে আঘাত হেনেছে। তারা বলছে, বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জবাবে এই হাম
বাহরাইনের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভোরে চালানো ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটিকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এর সঠিক অবস্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি নির্দিষ্ট করে বলা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনা বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করছে।
এদিকে হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি ‘বোকামিপূর্ণ যুদ্ধ লঙ্ঘন’ করার অভিযোগ তুলেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থানে আঘাত হেনেছে। তারা বলছে, বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ওই অঞ্চলে আটকে পড়া হাজার হাজার নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।
তেহরান বলেছে, গুরুত্বপূর্ণ এই উপসাগরীয় নৌপথ দিয়ে পাড়ি দেওয়ার সময় জাহাজটি অনুমোদনহীন পথ ব্যবহার করছিল, তাই সেটিতে হামলা করা হয়। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হামলাকে আগের দিনের ড্রোন হামলার ‘শক্তিশালী জবাব’ হিসেবে বর্ণনা করেছে।
টিটিএন
What's Your Reaction?