বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ
দিনাজপুর শহরে একটি ঘরের মেঝে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার (১৯ এপ্রিল) রাত একটায় শহরের সুইহারি আশ্রমপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকাবাসী বাড়িটিতে আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় তারা ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন— সদর উপজেলার সুইহারি আশ্রমপাড়া এলাকার তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)। পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রোববার রাত বারোটার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান এলাকাবাসী। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। পরে তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারণা, গভীর রাতে ঘরের মধ্যে স্বামী-স্ত্রী ঘুমে ছিলেন। পরে আগুনে তাদের প্রাণ চলে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এলাকাবাসী কিংবা ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি। কোতোয়ালি থানার ওসি নূরনবী জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল ক
দিনাজপুর শহরে একটি ঘরের মেঝে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার (১৯ এপ্রিল) রাত একটায় শহরের সুইহারি আশ্রমপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকাবাসী বাড়িটিতে আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় তারা ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— সদর উপজেলার সুইহারি আশ্রমপাড়া এলাকার তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রোববার রাত বারোটার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান এলাকাবাসী। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। পরে তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ধারণা, গভীর রাতে ঘরের মধ্যে স্বামী-স্ত্রী ঘুমে ছিলেন। পরে আগুনে তাদের প্রাণ চলে যায়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এলাকাবাসী কিংবা ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
কোতোয়ালি থানার ওসি নূরনবী জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসায় আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে ও স্বামী-স্ত্রী কীভাবে মারা গেলেন এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
What's Your Reaction?