বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, কৃষক নিহত
নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মঞ্জু মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন।রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মঞ্জু মিয়া (৬৫) ওই গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দুই প্রতিবেশী শান্ত মিয়া ও মঞ্জু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার দুপুরে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মঞ্জু মিয়া লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বলেন, বাড়ির সীমানা নিয়ে তর্কাতর্কি চলছিল। এ সময় প্রতিবেশী আমীর হোসেনসহ তার পক্ষের লোকজন আমার বাবার ওপর আক্রমণ করে। আমার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে বলেন, নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প
নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মঞ্জু মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন।রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মঞ্জু মিয়া (৬৫) ওই গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দুই প্রতিবেশী শান্ত মিয়া ও মঞ্জু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার দুপুরে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মঞ্জু মিয়া লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বলেন, বাড়ির সীমানা নিয়ে তর্কাতর্কি চলছিল। এ সময় প্রতিবেশী আমীর হোসেনসহ তার পক্ষের লোকজন আমার বাবার ওপর আক্রমণ করে। আমার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে বলেন, নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।