বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালাইয়া বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ জুন) দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা হয়। ওই হামলার ঘটনায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন বাদি হয়ে বাউফল থানায় মামলা করেন। ওই মামলায় শিবির সভাপতি ইমরান এজাহারভুক্ত আসামি ছিলেন। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, ইমরান এজাহারভুক্ত আসামি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালাইয়া বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ জুন) দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা হয়। ওই হামলার ঘটনায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন বাদি হয়ে বাউফল থানায় মামলা করেন। ওই মামলায় শিবির সভাপতি ইমরান এজাহারভুক্ত আসামি ছিলেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, ইমরান এজাহারভুক্ত আসামি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow