বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও সুসংহত ও টেকসই করার লক্ষ্যে আইআরআইয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও এগিয়ে নেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। আরও পড়ুন জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মাসুদ ইসমাইল জবিউল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও সুসংহত ও টেকসই করার লক্ষ্যে আইআরআইয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও এগিয়ে নেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মাসুদ ইসমাইল জবিউল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী এমপি এবং মাহমুদা হাবীবা এমপি।

আইআরআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন হোয়াইট; আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সাকিনিজা ন্যাশনাল কাউন্সেল; টেকনিক্যাল অ্যাডভাইজার খেসানা হক এবং টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

কেএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow