বিএনপি ও জামায়াতের মধ্যে ভিজিএফ কার্ড ভাগাভাগি

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণের ভিজিএফ কার্ড রাজনৈতিক সমঝোতায় বন্টনের অভিযোগ উঠেছে। আর এই বন্টনে বিএনপি, জামায়াতের জন্য রয়েছে আলাদা ভাগ।  গত ঈদুল ফিতরের সময়ও একইভাবে ভিজিএফ কার্ড ভাগ করা হয় বলে জানা গেছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করার কথা থাকলেও এখানো কার্ড বিতরণ করা হয়নি।  বিএনপির তুলনায় জামায়াতে ইসলামীর ভাগে কার্ড কম পড়ায় বিতরণে ঝামেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এতে বিপাকে পড়েছে এলাকার গরীব ও দুস্থ মানুষেরা। কালীগঞ্জ পৌরসভার প্রধান সহকারী আমিনুল ইসলাম ঠান্ডুর কাছ থেকে সংগ্রহ করা বন্টনের তালিকায় দেখা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে কোরবানি ঈদের আগে কালীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২৫টি ভিজিএফ কার্ড তৈরি করা হয়েছে। এরমধ্যে বিএনপি ২ হাজার ৮০০টি, জামায়াত ১ হাজার ৫০০টি ও ইউএনও পেয়েছেন ৩২৫টি।  এর আগে রোজার ঈদে বিএনপি ২ হাজার ৮০০টি, জামায়াত ১ হাজার ২০০টি, নির্বাহী প্রকৌশলী ২৫টি ও গণ অধিকার পরিষদ ৪০টি এবং ইউএনও ভাগ নেন ৫৬০টি। কালীগঞ্জ পৌর এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে গরীব

বিএনপি ও জামায়াতের মধ্যে ভিজিএফ কার্ড ভাগাভাগি

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণের ভিজিএফ কার্ড রাজনৈতিক সমঝোতায় বন্টনের অভিযোগ উঠেছে। আর এই বন্টনে বিএনপি, জামায়াতের জন্য রয়েছে আলাদা ভাগ। 

গত ঈদুল ফিতরের সময়ও একইভাবে ভিজিএফ কার্ড ভাগ করা হয় বলে জানা গেছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করার কথা থাকলেও এখানো কার্ড বিতরণ করা হয়নি। 
বিএনপির তুলনায় জামায়াতে ইসলামীর ভাগে কার্ড কম পড়ায় বিতরণে ঝামেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এতে বিপাকে পড়েছে এলাকার গরীব ও দুস্থ মানুষেরা।

কালীগঞ্জ পৌরসভার প্রধান সহকারী আমিনুল ইসলাম ঠান্ডুর কাছ থেকে সংগ্রহ করা বন্টনের তালিকায় দেখা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে কোরবানি ঈদের আগে কালীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২৫টি ভিজিএফ কার্ড তৈরি করা হয়েছে। এরমধ্যে বিএনপি ২ হাজার ৮০০টি, জামায়াত ১ হাজার ৫০০টি ও ইউএনও পেয়েছেন ৩২৫টি। 
এর আগে রোজার ঈদে বিএনপি ২ হাজার ৮০০টি, জামায়াত ১ হাজার ২০০টি, নির্বাহী প্রকৌশলী ২৫টি ও গণ অধিকার পরিষদ ৪০টি এবং ইউএনও ভাগ নেন ৫৬০টি।

কালীগঞ্জ পৌর এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু ঈদের আর মাত্র ৩ দিন বাকি থাকলেও এখনো পর্যন্ত পৌরসভায় ভিজিএফ কার্ড বিতরণ করা হয়নি। এবার মনে হয় আর ঈদের আগে ভিজিএফের চাল বিতরণ হবে না। উপজেলার কয়েকটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা শুরু হলেও পৌরসভায় এখনও কার্ডই বিতরণ করা হয়নি।

কালীগঞ্জ পৌরসভার প্রধান সহকারী আমিনুল ইসলাম ঠান্ডু বলেন, কার্ড বিতরণ নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে খুব ফিকশন চলছে। গত রোজার ঈদে বিএনপির ২ হাজার ৮০০ আর জামায়াতের ১ হাজার ২০০ কার্ড দেওয়া হয়েছিল। সে সময় একটা কায়দায় মীমাংসা করা হয়েছিল। কিন্তু এবার বিএনপির সমপরিমাণ চেয়েছে জামায়াত। এটা নিয়েই ঝামেলা হচ্ছে।

কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ পৌরসভার প্যাডে রাজনৈতিক দল ও নিজের ভাগের বিষয়টি অস্বীকার করে বলেন, আগামীকালের মধ্যে কার্ড বিতরণ করা হবে। পৌরসভার প্যাড যে কেউ এটা বানাতে পারে। এভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্টন করা সরকারের কোনো নির্দেশনা নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow