বিএনপি-জামায়াতের পরামর্শ নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি : ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যচুক্তি সই হয়েছিল, তা বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েই করা হয়। মঙ্গলবার (১২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগ আয়োজিত ‘হাওরে বোরো ধানের বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরিদা আখতার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ওই চুক্তি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল বলেই এখন তারা এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি তুলছে না। তিনি আরও বলেন, চুক্তির শর্ত অনুযায়ী এটি প্রয়োজনে সংশোধন বা বাতিল করার সুযোগ রয়েছে। তিনি বলেন, তবে সবার দাবি তোলা উচিত, এ চুক্তি নিয়ে যেন সংসদে আলোচনা করা হয়। দাবি করা উচিত, চুক্তিটি অবশ্যই সংসদে উত্থাপন করতে হবে। সেখানে আলোচনা করে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করা হয়। গত ৯ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ নামে পারস্পরিক বাণিজ্যচুক্তি সই হয়। চুক্তিটি নিয়ে কয়ে

বিএনপি-জামায়াতের পরামর্শ নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি : ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যচুক্তি সই হয়েছিল, তা বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েই করা হয়।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগ আয়োজিত ‘হাওরে বোরো ধানের বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ওই চুক্তি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল বলেই এখন তারা এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি তুলছে না। তিনি আরও বলেন, চুক্তির শর্ত অনুযায়ী এটি প্রয়োজনে সংশোধন বা বাতিল করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, তবে সবার দাবি তোলা উচিত, এ চুক্তি নিয়ে যেন সংসদে আলোচনা করা হয়। দাবি করা উচিত, চুক্তিটি অবশ্যই সংসদে উত্থাপন করতে হবে। সেখানে আলোচনা করে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করা হয়।

গত ৯ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ নামে পারস্পরিক বাণিজ্যচুক্তি সই হয়। চুক্তিটি নিয়ে কয়েক দিন ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সুফল ও সম্ভাব্য ঝুঁকি সরকার খতিয়ে দেখছে। তিনি জানান, রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো বিষয় থাকলে তা পর্যালোচনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow