বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেবো। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকে হেঁটে যেতে চায়। সোমবার (১৬ মার্চ) সারা দেশব্যাপী নদী-নালা-খাল জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মামলা জট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। খনন কাজের উদ্বোধনের আগে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রধান মন্ত্রীর উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে : আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেবো। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকে হেঁটে যেতে চায়। সোমবার (১৬ মার্চ) সারা দেশব্যাপী নদী-নালা-খাল জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মামলা জট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। খনন কাজের উদ্বোধনের আগে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রধান মন্ত্রীর উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্ত মাহমাদুল হাসান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীসহ সব শ্রেণিপেশার মানুষ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow