বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক সেনাসদস্যকে মারধরের অভিযোগ
জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন এবং ঝাউগড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আসিফের বিরুদ্ধে এক সেনাসদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মে) রাতে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী সেনাসদস্য গোলাম রব্বানী। তিনি উপজেলার ফুলকোঁচা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। লিখিত অভিযোগে বলা হয়েছে, ঈদের আগের দিন বুধবার (২৭ মে) রাতে ব্যক্তিগত প্রয়োজনে ঝাউগড়া বাজারে গিয়ে ফেরার পথে বাজারের মাঝখানে যানজট তৈরি হয়। ব্যক্তিগত গাড়িতে থাকা উপজেলা বিএনপি নেতার সঙ্গে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর সামান্য কথাকাটাকাটি হয়। এসময় হঠাৎ নাহিন রব্বানীর কলার চেপে ধরে এলোপাতাড়ি মারধর করেন, এসময় তার সঙ্গে থাকা ছাত্রদল নেতা আসিফ ভুক্তভোগী রব্বানীকে ডান চোখের নিচে ফাটিয়ে ফেলে। এরপর বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে লিখিত অভিযোগে বলা হয়। গোলাম রব্বানী বলেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন চাপে থানায় অভিযোগ করতে দেরি হয়েছে। জানতে চাইলে ঝাউগড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আসিফ গোল
জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন এবং ঝাউগড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আসিফের বিরুদ্ধে এক সেনাসদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯ মে) রাতে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী সেনাসদস্য গোলাম রব্বানী। তিনি উপজেলার ফুলকোঁচা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ঈদের আগের দিন বুধবার (২৭ মে) রাতে ব্যক্তিগত প্রয়োজনে ঝাউগড়া বাজারে গিয়ে ফেরার পথে বাজারের মাঝখানে যানজট তৈরি হয়। ব্যক্তিগত গাড়িতে থাকা উপজেলা বিএনপি নেতার সঙ্গে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর সামান্য কথাকাটাকাটি হয়।
এসময় হঠাৎ নাহিন রব্বানীর কলার চেপে ধরে এলোপাতাড়ি মারধর করেন, এসময় তার সঙ্গে থাকা ছাত্রদল নেতা আসিফ ভুক্তভোগী রব্বানীকে ডান চোখের নিচে ফাটিয়ে ফেলে। এরপর বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে লিখিত অভিযোগে বলা হয়।
গোলাম রব্বানী বলেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন চাপে থানায় অভিযোগ করতে দেরি হয়েছে।
জানতে চাইলে ঝাউগড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আসিফ গোলাম রব্বানীকে মারধরের কথা অস্বীকার করে বলেন, যানজটে কথা কাটাকাটি হয়, সেখানে উপস্থিত অটোচালকরা তাকে মেরেছে।
জানতে চাইলে মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন বলেন, যানজটের মধ্যে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর আচরণ ভালো ছিল না। তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় আমি গোলাম রব্বানীর খোঁজখবর নিয়েছি। বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, শুক্রবার রাতে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
What's Your Reaction?