বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের বহনকারী প্রাইভেটকার আটকে হামলা চালিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকার লালমাটিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে টাকা পৌঁছে দিতে তিনি বিকাশের কর্মকর্তাদের নিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা বহন করে প্রাইভেটকারে রওনা দেন। তাদের বহনকারী গাড়িটি পারাইরচক এলাকার লালমাটিয়ায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ছিনতাইকারী দল মোটরসাইকেলযোগে এসে গাড়ির গতিরোধ করে। পরে তারা গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম কালবেলাকে বলেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের বিকাশের বহনকারী প্রাইভেটকার আটকে হামলা চালিয়ে ৫০

বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের বহনকারী প্রাইভেটকার আটকে হামলা চালিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকার লালমাটিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে টাকা পৌঁছে দিতে তিনি বিকাশের কর্মকর্তাদের নিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা বহন করে প্রাইভেটকারে রওনা দেন। তাদের বহনকারী গাড়িটি পারাইরচক এলাকার লালমাটিয়ায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ছিনতাইকারী দল মোটরসাইকেলযোগে এসে গাড়ির গতিরোধ করে। পরে তারা গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম কালবেলাকে বলেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের বিকাশের বহনকারী প্রাইভেটকার আটকে হামলা চালিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, বুধবার নগরীর মিরের ময়দান এলাকায় র‍্যাব পরিচয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা। একই দিনে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow