বিএনপি যা ওয়াদা করেছে, সব বাস্তবায়ন করবে : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি জনগণের কাছে যেসব ওয়াদা করেছে, তার সব বাস্তবায়ন করা হবে। বিএনপি এ দেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে। আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন। পর্যায়ক্রমে আপনাদের সকল সমস্যা সমাধান করা হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার সাটিরপাড়া কে. কে ইনস্টিটিউশন মাঠে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। নিন্দকেরা বলেছিল, আমরা এগুলা বাস্তবায়ন করতে পারব না। তবে তারেক রহমান সরকার গঠন করার ২১ দিনের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। যা বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ করে নাই। তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিএনপি যা বলে তা করে। জনগণের সঙ্গে প্রতারণা করে না। নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সা

বিএনপি যা ওয়াদা করেছে, সব বাস্তবায়ন করবে : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি জনগণের কাছে যেসব ওয়াদা করেছে, তার সব বাস্তবায়ন করা হবে। বিএনপি এ দেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে। আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন। পর্যায়ক্রমে আপনাদের সকল সমস্যা সমাধান করা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার সাটিরপাড়া কে. কে ইনস্টিটিউশন মাঠে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। নিন্দকেরা বলেছিল, আমরা এগুলা বাস্তবায়ন করতে পারব না। তবে তারেক রহমান সরকার গঠন করার ২১ দিনের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। যা বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ করে নাই। তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিএনপি যা বলে তা করে। জনগণের সঙ্গে প্রতারণা করে না।

নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট বাছেদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow