বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিল শুভেন্দুর সরকার

অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে হস্তান্তর করেছে রাজ্য সরকার। বুধবার (২০ মে) আনুষ্ঠানিকভাবে এই জমি হস্তান্তর করা হয়। এ সময় সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং কাঁটাতারবেষ্টিত এলাকা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত–বাংলাদেশ সীমান্তের বড় অংশ পশ্চিমবঙ্গের আওতায় পড়ে এবং এর মধ্যে এখনও উল্লেখযোগ্য অংশ কাঁটাতারবিহীন রয়েছে। তিনি দাবি করেন, আগের সরকারের সময়ে প্রয়োজনীয় জমি বিএসএফকে দেওয়া হয়নি, ফলে সীমান্ত নিরাপত্তা কাঠামো সম্পূর্ণ করা যায়নি। তিনি আরও বলেন, অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নিরাপত্তা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এই প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার অংশ হিসেবেই জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগের রাজ্য সরকারে

বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিল শুভেন্দুর সরকার

অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে হস্তান্তর করেছে রাজ্য সরকার।

বুধবার (২০ মে) আনুষ্ঠানিকভাবে এই জমি হস্তান্তর করা হয়। এ সময় সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং কাঁটাতারবেষ্টিত এলাকা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত–বাংলাদেশ সীমান্তের বড় অংশ পশ্চিমবঙ্গের আওতায় পড়ে এবং এর মধ্যে এখনও উল্লেখযোগ্য অংশ কাঁটাতারবিহীন রয়েছে।

তিনি দাবি করেন, আগের সরকারের সময়ে প্রয়োজনীয় জমি বিএসএফকে দেওয়া হয়নি, ফলে সীমান্ত নিরাপত্তা কাঠামো সম্পূর্ণ করা যায়নি।

তিনি আরও বলেন, অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নিরাপত্তা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এই প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার অংশ হিসেবেই জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগের রাজ্য সরকারের সময় থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া ঝুলে ছিল। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর বিষয়টি আবার গতি পায় এবং নির্ধারিত সময়ের মধ্যেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে বিএসএফকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরসহ গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যার বড় অংশ ইতোমধ্যে কাঁটাতার দিয়ে বেষ্টিত হলেও এখনও কিছু অংশে কাজ অসম্পূর্ণ রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow