বিকেলের নাস্তায় রাখতে পারেন সুস্বাদু হালিম

সারাদিনের ব্যস্ততার পর বিকেলের নাস্তায় যদি গরম গরম, মজাদার ও পুষ্টিকর কিছু খেতে চান, তাহলে দারুণ পছন্দ হতে পারে হালিম। মাংস, ডাল ও বিভিন্ন মসলার সমন্বয়ে তৈরি এই খাবার শুধু স্বাদেই নয়, পেট ভরাতেও বেশ কার্যকর। বিশেষ করে কোরবানির ঈদের সময় ঘরে থাকা তাজা মাংস দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় সুস্বাদু হালিম। পরিবারের সবাইকে নিয়ে বিকেলের আড্ডায় গরম গরম হালিম এনে দিতে পারে ভিন্ন এক তৃপ্তি। রইলো রেসিপি- উপকরণ রাঁধুনি হালিম মিক্স ১ প্যাকেট পেঁয়াজ কুচি ১ কাপ হাড়সহ গরুর মাংস ৫০০ গ্রাম আদা বাটা ১ চা চামচ রসুন বাটা ১ চা চামচ এলাচ ৩ টা তেল ১ কাপ দারুচিনি ৩ টুকরা লবঙ্গ ৩ টা লবণ স্বাদমতো পরিবেশনের জন্য আদা কুচিকাঁচামরিচ কুচিধনিয়াপাতা কুচিশসা কুচিলেবু আরও পড়ুন: কলিজা দিয়েই বানিয়ে নিন ঝটপট কাঠি কাবাব অতিথি আপ্যায়নে রাখুন গ্রিন চিলি বিফ ভিন্ন স্বাদের খোঁজে? বানিয়ে ফেলুন গরুর মেন্দা যেভাবে তৈরি করবেন প্রথমে রাধুনি হালিম মিক্সের শস্যের প্যাকেটটি একটি বাটিতে নিয়ে পর্যাপ্ত পানিতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এদিকে আরেকটি প্যানে তেল গরম করে পেয়াজ কুচি ভেজে বাদামি রঙের বেরেস্তা তৈরি করে আলাদা করে তুলে র

বিকেলের নাস্তায় রাখতে পারেন সুস্বাদু হালিম

সারাদিনের ব্যস্ততার পর বিকেলের নাস্তায় যদি গরম গরম, মজাদার ও পুষ্টিকর কিছু খেতে চান, তাহলে দারুণ পছন্দ হতে পারে হালিম। মাংস, ডাল ও বিভিন্ন মসলার সমন্বয়ে তৈরি এই খাবার শুধু স্বাদেই নয়, পেট ভরাতেও বেশ কার্যকর।

বিশেষ করে কোরবানির ঈদের সময় ঘরে থাকা তাজা মাংস দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় সুস্বাদু হালিম। পরিবারের সবাইকে নিয়ে বিকেলের আড্ডায় গরম গরম হালিম এনে দিতে পারে ভিন্ন এক তৃপ্তি। রইলো রেসিপি-

উপকরণ

  • রাঁধুনি হালিম মিক্স ১ প্যাকেট
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • হাড়সহ গরুর মাংস ৫০০ গ্রাম
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • এলাচ ৩ টা
  • তেল ১ কাপ
  • দারুচিনি ৩ টুকরা
  • লবঙ্গ ৩ টা
  • লবণ স্বাদমতো

পরিবেশনের জন্য

আদা কুচি
কাঁচামরিচ কুচি
ধনিয়াপাতা কুচি
শসা কুচি
লেবু

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে রাধুনি হালিম মিক্সের শস্যের প্যাকেটটি একটি বাটিতে নিয়ে পর্যাপ্ত পানিতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এদিকে আরেকটি প্যানে তেল গরম করে পেয়াজ কুচি ভেজে বাদামি রঙের বেরেস্তা তৈরি করে আলাদা করে তুলে রাখুন। এরপর গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে নিন। মাংসের সঙ্গে রাধুনি হালিম মিক্সের মশলার প্যাকেট, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও পরিমাণমতো লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন।

এবার একটি বড় হাঁড়িতে তেল গরম করে পেয়াজ কুচি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর মসলা মাখানো মাংস হাঁড়িতে দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন এবং প্রয়োজন হলে অল্প অল্প পানি যোগ করুন, যাতে মসলা পাত্রে লেগে না যায় বা পুড়ে না যায়। মাংস সেদ্ধ হয়ে এলে ভিজিয়ে রাখা শস্যগুলো হাঁড়িতে দিয়ে দিন। এরপর সবকিছু একসঙ্গে রান্না করুন যতক্ষণ না শস্য ও মাংস পুরোপুরি সেদ্ধ হয়। নিজের পছন্দ অনুযায়ী ঘনত্ব আসা পর্যন্ত পানি শুকিয়ে নিন। পরিবেশনের সময় উপরে আদা কুচি, শসা কুচি, কাঁচা মরিচ, বেরেস্তা এবং লেবুর টুকরা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow