বিগ ক্যাট সুরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

  সাতটি বৃহৎ বন্য বিড়ালজাতীয় প্রাণী সংরক্ষণের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।  বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘ, সিংহ, চিতা বাঘ, তুষার চিতা, পুমা বা মাউন্টেন লায়ন, জাগুয়ার ও চিতা- এই সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালের এপ্রিলে (আইবিসিএ) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতিসংঘ সদস্যভুক্ত ২৪টি দেশ এর সদস্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই এগ্রিমেন্টের মূল্য উদ্দেশ্য হলো সদস্যভুক্ত দেশগুলোর বিগ ক্যাটের আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের হোম কান্ট্রি হওয়ায় সুন্দরবনের ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিবেচনায় এই এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। আর

বিগ ক্যাট সুরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

 

সাতটি বৃহৎ বন্য বিড়ালজাতীয় প্রাণী সংরক্ষণের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ।

এজন্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। 

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘ, সিংহ, চিতা বাঘ, তুষার চিতা, পুমা বা মাউন্টেন লায়ন, জাগুয়ার ও চিতা- এই সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালের এপ্রিলে (আইবিসিএ) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতিসংঘ সদস্যভুক্ত ২৪টি দেশ এর সদস্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই এগ্রিমেন্টের মূল্য উদ্দেশ্য হলো সদস্যভুক্ত দেশগুলোর বিগ ক্যাটের আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের হোম কান্ট্রি হওয়ায় সুন্দরবনের ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিবেচনায় এই এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।

আরএমএম/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow