বিচারহীনতা বন্ধ করার আহ্বান আমির হামজার

বিচারহীনতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আগামীতে যেন বিচারহীনতা বন্ধ হয়। এটা বন্ধ করার জন্য হাদিসের নিয়ম কানুন আছে। যেহেতু এখানে আমরা শতভাগ নিয়ম নীতি চালাতে পারি না। এ ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে এটা যেন শতভাগ কার্যকর করা হয়। আশা করছি বিচারহীনতা বাংলাদেশে বন্ধ হবে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার জানাজার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।  সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ড স্মরণ করিয়ে তিনি বলেন, যে যে ধরনের অপরাধী তাকে ওই মাত্রার শাস্তির আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে তা কার্যকর না করলে এমনটা আমাদের চোখে আবার দেখা লাগবে। নয়তো এটা আবার হবে। আজ বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আগামীকাল সরকারি কলেজে হবে। আমির হামজা বলেন, তিনি আমার সরাসরি শিক্ষক না হলেও প্রাণপ্রিয় এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে আমি নিজের শিক্ষক মনে করি। খবরটি শোনার পরে বেশ শোকাহত ছিলাম। পুর

বিচারহীনতা বন্ধ করার আহ্বান আমির হামজার

বিচারহীনতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

তিনি বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আগামীতে যেন বিচারহীনতা বন্ধ হয়। এটা বন্ধ করার জন্য হাদিসের নিয়ম কানুন আছে। যেহেতু এখানে আমরা শতভাগ নিয়ম নীতি চালাতে পারি না। এ ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে এটা যেন শতভাগ কার্যকর করা হয়। আশা করছি বিচারহীনতা বাংলাদেশে বন্ধ হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার জানাজার নামাজ শেষে তিনি এসব কথা বলেন। 

সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ড স্মরণ করিয়ে তিনি বলেন, যে যে ধরনের অপরাধী তাকে ওই মাত্রার শাস্তির আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে তা কার্যকর না করলে এমনটা আমাদের চোখে আবার দেখা লাগবে। নয়তো এটা আবার হবে। আজ বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আগামীকাল সরকারি কলেজে হবে।

আমির হামজা বলেন, তিনি আমার সরাসরি শিক্ষক না হলেও প্রাণপ্রিয় এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে আমি নিজের শিক্ষক মনে করি। খবরটি শোনার পরে বেশ শোকাহত ছিলাম। পুরা নিস্তব্ধ হয়ে গেছি বলে জানান তিনি

প্রসঙ্গত, কর্মচারীর ছুরিকাঘাতে নিহত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ইদগাহে অনুষ্ঠিত জানাজায় সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইয়াকুব আলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow