বিজ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে হবে : চিফ হুইপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বিজ্ঞানভিত্তিক আয়োজন ‘BSS Sci Magic Carnival 2026'। বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কার্নিভালের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মণি। রোববার (২২ মার্চ) সকালে বরগুনা সার্কিট হাউজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (২২ ও ২৩ মার্চ) পর্যন্ত চলবে এই কার্নিভাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তিনি বলেন, সরকারের লক্ষ্য একটি বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে হবে। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক

বিজ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে হবে : চিফ হুইপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বিজ্ঞানভিত্তিক আয়োজন ‘BSS Sci Magic Carnival 2026'। বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কার্নিভালের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মণি।

রোববার (২২ মার্চ) সকালে বরগুনা সার্কিট হাউজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (২২ ও ২৩ মার্চ) পর্যন্ত চলবে এই কার্নিভাল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তিনি বলেন, সরকারের লক্ষ্য একটি বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ।

দুই দিনব্যাপী এ কার্নিভালে রয়েছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী, সায়েন্স অলিম্পিয়াড এবং চমকপ্রদ ম্যাজিক শো।

আয়োজকরা জানান, বিজ্ঞানকে সহজ ও আনন্দদায়কভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow