বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা কিশোরের

রাজশাহীর তানোরে এক বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় পল্লীবিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের চৌখোস দল ঘটনাস্থল থেকে তাকে জীবিত উদ্ধার করে।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিমনা গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।  পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের সুমন আলী (১৩) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে তার বাবা মাহাতাব হোসেন মোবাইল কিনে দেয় নি। এজন্য ক্ষোভে অভিমানে আত্মহত্যার জন্য গ্রামের পাশে আলুর ক্ষেতের মাঝে পল্লীবিদ্যুতের হাই ভোল্টেজের খুঁটিতে উঠে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও তানোর ফায়ার সার্ভিস অফিসকে জানায়। পরে পল্লীবিদ্যুত অফিস ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।   তানোর ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অফিসের চৌখোস দল ঘটনাস্থলে পৌঁছায়। এবং দ্রুত আত্মহত্যার চেষ্টাকারী সুমন আলী নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে পল্লীবিদ্যুতের খুঁটির ওপর থেকে জীবিত উদ্ধার করে। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। 

বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা কিশোরের

রাজশাহীর তানোরে এক বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় পল্লীবিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের চৌখোস দল ঘটনাস্থল থেকে তাকে জীবিত উদ্ধার করে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিমনা গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের সুমন আলী (১৩) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে তার বাবা মাহাতাব হোসেন মোবাইল কিনে দেয় নি। এজন্য ক্ষোভে অভিমানে আত্মহত্যার জন্য গ্রামের পাশে আলুর ক্ষেতের মাঝে পল্লীবিদ্যুতের হাই ভোল্টেজের খুঁটিতে উঠে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও তানোর ফায়ার সার্ভিস অফিসকে জানায়। পরে পল্লীবিদ্যুত অফিস ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।  

তানোর ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অফিসের চৌখোস দল ঘটনাস্থলে পৌঁছায়। এবং দ্রুত আত্মহত্যার চেষ্টাকারী সুমন আলী নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে পল্লীবিদ্যুতের খুঁটির ওপর থেকে জীবিত উদ্ধার করে। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow