বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আটক ১
খুলনার পাইকগাছায় লোডশেডিংয়ে ক্ষিপ্ত হয়ে মোবাইলে কল করে পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় এক জনকে আটক করেছে পুলিশ।
আটক দেবজ্যোতি পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
জানা গেছে, ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় অতিষ্ঠ হয়ে দেবজ্যোতি চক্রবর্তী নামে এক যুবক শনিবার বিকেল ৩টার দিকে মোবাইলফোনে পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকারকে ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এরপরই রাত ৯টার দিকে হুমকিদাতাকে পৌরসভার বাজার থেকে পুলিশ আটক করে। পরদিন রোববার (২৬ এপ্রিল) সকালে মুচলেকা দিয়ে ছাড়া পান ঐ যুবক।
এ বিষয়ে ডিজিএম রঞ্জন কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় এ এলাকায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বরাদ্দ আছে মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট দেওয়া হচ্ছে। এর বাইরে আমাদের কিছুই করণীয় নেই।
থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, হুমকিদাতা দেবজ্যোতিকে আটক করেছিলাম। সে এ ঘটনার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও থানায় পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি সাধারণ ডায়েরি করেছে।