মৃত শিশু কোলে রাস্তায় ঘুরছেন যুবক

রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন এক যুবক। তার কোলে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ। শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর মরদেহ কোলে নিয়ে বাড়ি যাচ্ছেন। এ ছাড়া হাসপাতালের সামনে ৩ মহিলাকে কান্না করতেও দেখা গেছে। ছবির ক্যাপশনে শিশুর নাম সাদমান ও বয়স ৩ বছর উল্লেখ করা হয়েছে। জানা গেছে, কামরাঙ্গীরচর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে চিকিৎসা নিতে শিশুটিকে নিয়ে আসছিল তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। উল্লেখ্য, এ বিষয়ে ছবিতে থাকা ব্যক্তি ও শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মৃত শিশু কোলে রাস্তায় ঘুরছেন যুবক

রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন এক যুবক। তার কোলে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ। শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিগুলোতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর মরদেহ কোলে নিয়ে বাড়ি যাচ্ছেন। এ ছাড়া হাসপাতালের সামনে ৩ মহিলাকে কান্না করতেও দেখা গেছে। ছবির ক্যাপশনে শিশুর নাম সাদমান ও বয়স ৩ বছর উল্লেখ করা হয়েছে।

ছবি : সংগৃহীত

জানা গেছে, কামরাঙ্গীরচর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে চিকিৎসা নিতে শিশুটিকে নিয়ে আসছিল তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

উল্লেখ্য, এ বিষয়ে ছবিতে থাকা ব্যক্তি ও শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow