বিপিসির ২৮ কোটি গচ্চা: অপরাধের দায় নির্ধারণে ৩ সদস্যের বোর্ড কমিটি

সরকারি নির্দেশনা অমান্য করে বেসরকারি চারটি সিআরইউ (ক্যাথালেটিক রিফর্মিং ইউনিট) রিফাইনারি থেকে জ্বালানি তেল কেনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে তিন মাসে সরকারের ২৮ কোটি টাকা গচ্চার অভিযোগ ওঠে। সেই অভিযোগের বিষয়ে অপরাধের দায় নির্ধারণে ৩ সদস্যের বোর্ড কমিটি গঠন করেছে বিপিসি। কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে আহ্বায়ক এবং অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন ও বিপিসির সচিব শাহিনা সুলতানাকে সদস্য করা হয়েছে। আরও পড়ুনবেসরকারি প্ল্যান্টের তেল কিনে ৩ মাসে বিপিসির ‘গচ্চা’ ২৮ কোটি টাকা গত ২০ এপ্রিল বিপিসির ১০২৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২২ এপ্রিল বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। বোর্ড কমিটি গঠনের বিষয়টি বুধবার (২৮ এপ্রিল) প্রকাশ্যে আসে। এমডিআইএইচ/এমএমকে

বিপিসির ২৮ কোটি গচ্চা: অপরাধের দায় নির্ধারণে ৩ সদস্যের বোর্ড কমিটি

সরকারি নির্দেশনা অমান্য করে বেসরকারি চারটি সিআরইউ (ক্যাথালেটিক রিফর্মিং ইউনিট) রিফাইনারি থেকে জ্বালানি তেল কেনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে তিন মাসে সরকারের ২৮ কোটি টাকা গচ্চার অভিযোগ ওঠে। সেই অভিযোগের বিষয়ে অপরাধের দায় নির্ধারণে ৩ সদস্যের বোর্ড কমিটি গঠন করেছে বিপিসি।

কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে আহ্বায়ক এবং অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন ও বিপিসির সচিব শাহিনা সুলতানাকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন
বেসরকারি প্ল্যান্টের তেল কিনে ৩ মাসে বিপিসির ‘গচ্চা’ ২৮ কোটি টাকা

গত ২০ এপ্রিল বিপিসির ১০২৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২২ এপ্রিল বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। বোর্ড কমিটি গঠনের বিষয়টি বুধবার (২৮ এপ্রিল) প্রকাশ্যে আসে।

এমডিআইএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow