‘বিবাহবার্ষিকীতেই না ফেরার দেশে আতাউর রহমান, এ বড় বেদনার’

দেশের মঞ্চনাট্যের কিংবদন্তি ও ‘মঞ্চসারথি’ হিসেবে পরিচিত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, ১১ মে ছিল আতাউর রহমানের বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনেই পৃথিবী থেকে বিদায় নেন এই গুণী নাট্যজন। বিষয়টি জানিয়ে আবেগঘন মন্তব্য করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় আতাউর রহমানের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়। সেখানেই রামেন্দু মজুমদার জানান, একই দিনে বিবাহবার্ষিকী এবং মৃত্যুর ঘটনাটি বড় বেদনাদায়ক।শহীদ মিনারে প্রিয় সহকর্মী আতাউর রহমানকে শ্রদ্ধা জানাতে আসেন রামেন্দু মজুমদার ও লাকী ইনাম তিনি আরও বলেন, এই দিনটি আতাউর রহমানের পরিবারের জন্য যেমন আনন্দের হওয়ার কথা ছিল, তা পরিণত হয়েছে গভীর শোক ও বিষাদের দিনে। বিশেষ করে তার স্ত্রী শাহিদা রহমানের জন্য এটি এক হৃদয়বিদারক পরিস্থিতি। তিনি বলেন, ‘গতকালই তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। তিনি জানালেন, বিবাহবার্ষিকী

‘বিবাহবার্ষিকীতেই না ফেরার দেশে আতাউর রহমান, এ বড় বেদনার’

দেশের মঞ্চনাট্যের কিংবদন্তি ও ‘মঞ্চসারথি’ হিসেবে পরিচিত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, ১১ মে ছিল আতাউর রহমানের বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনেই পৃথিবী থেকে বিদায় নেন এই গুণী নাট্যজন। বিষয়টি জানিয়ে আবেগঘন মন্তব্য করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় আতাউর রহমানের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়। সেখানেই রামেন্দু মজুমদার জানান, একই দিনে বিবাহবার্ষিকী এবং মৃত্যুর ঘটনাটি বড় বেদনাদায়ক।


শহীদ মিনারে প্রিয় সহকর্মী আতাউর রহমানকে শ্রদ্ধা জানাতে আসেন রামেন্দু মজুমদার ও লাকী ইনাম

তিনি আরও বলেন, এই দিনটি আতাউর রহমানের পরিবারের জন্য যেমন আনন্দের হওয়ার কথা ছিল, তা পরিণত হয়েছে গভীর শোক ও বিষাদের দিনে। বিশেষ করে তার স্ত্রী শাহিদা রহমানের জন্য এটি এক হৃদয়বিদারক পরিস্থিতি।

তিনি বলেন, ‘গতকালই তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। তিনি জানালেন, বিবাহবার্ষিকীর দিনে লাইফ সাপোর্টে তার স্বামী। মনটা খারাপ হয়েছিলো শুনে। আর আজ কি বলবো। এই শোক আসলে সহ্য করা যায় না। ভালোবাসার বিশেষ দিনে প্রিয় মানুষের বিদায়ের বেদনা আতাউর রহমানের স্ত্রীকে আমৃত্যু বইতে হবে।’

নাট্যাঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী ও দর্শকরা তার অবদান স্মরণ করে গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow