বিমানকাণ্ডে নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারি
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন এয়ার ফোর্স ওয়ান (বোয়িং বিমান) উপহার দিয়েছে কাতার। বিমানটিতে যথাযথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। ওই প্রতিবেদন প্রকাশ করায় সংবাদপত্রটির কয়েকজন সাংবাদিককে তলব করেছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। নিউইয়র্ক টাইমস জানায়, শুক্রবার জারি করা সমনে সাংবাদিকদের আগামী বুধবার ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে ফেডারেল ফৌজদারি আইন লঙ্ঘনের অভিযোগ সম্পর্কিত বিষয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। পত্রিকাটির দাবি, সমনগুলো জারি করেছেন নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন। কয়েকটি ক্ষেত্রে ফেডারেল এজেন্টরা সাংবাদিকদের বাড়িতে গিয়ে সমন পৌঁছে দিয়েছেন। এ ঘটনাকে স্বাধীন সংবাদমাধ্যমকে ভয় দেখানো ও চাপে ফেলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের এক নজিরবিহীন পদক্ষেপ বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি বলেছে, ট্রাম্পের নতুন বিমানের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশকারী সাংবাদিকদেরই এই পদক্ষেপের লক্ষ্যবস্তু করা হয়েছে। চলতি সপ্তাহে তুরস্ক সফরে ট্রাম্
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন এয়ার ফোর্স ওয়ান (বোয়িং বিমান) উপহার দিয়েছে কাতার। বিমানটিতে যথাযথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। ওই প্রতিবেদন প্রকাশ করায় সংবাদপত্রটির কয়েকজন সাংবাদিককে তলব করেছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।
নিউইয়র্ক টাইমস জানায়, শুক্রবার জারি করা সমনে সাংবাদিকদের আগামী বুধবার ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে ফেডারেল ফৌজদারি আইন লঙ্ঘনের অভিযোগ সম্পর্কিত বিষয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে।
পত্রিকাটির দাবি, সমনগুলো জারি করেছেন নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন। কয়েকটি ক্ষেত্রে ফেডারেল এজেন্টরা সাংবাদিকদের বাড়িতে গিয়ে সমন পৌঁছে দিয়েছেন।
এ ঘটনাকে স্বাধীন সংবাদমাধ্যমকে ভয় দেখানো ও চাপে ফেলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের এক নজিরবিহীন পদক্ষেপ বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি বলেছে, ট্রাম্পের নতুন বিমানের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশকারী সাংবাদিকদেরই এই পদক্ষেপের লক্ষ্যবস্তু করা হয়েছে।
চলতি সপ্তাহে তুরস্ক সফরে ট্রাম্প যে নতুন এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করেছেন তাতে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি নেই। বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজে এসব প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় বিদেশ সফরে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এ উদ্বেগের কারণে, তুরস্ক থেকে ফিরতে ট্রাম্পকে আগের এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করার পরামর্শ দিয়েছিল মার্কিন সিক্রেট সার্ভিস।
এদিকে, সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা একাধিক সংগঠন এ সমনের সমালোচনা করে একে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রের সংবিধানপ্রদত্ত অধিকারের জন্য হুমকি বলে অভিহিত করেছে। বিচার বিভাগকে সমন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব।
সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফেডারেল এজেন্টরা যখন সাংবাদিকদের বাড়িতে সমন নিয়ে হাজির হন তখন সেটি আর স্বাভাবিক আইন প্রয়োগ নয়। এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর অসাধারণ আঘাত, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর (First Amendment) মূল চেতনাকেই আঘাত করে।
অন্যদিকে, রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেসও এ পদক্ষেপের সমালোচনা করেছে। সংগঠনটি আগামী বুধবার সিনেটের গোয়েন্দা কমিটির শুনানিতে জে ক্লেটনের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছে। সম্প্রতি তাকে অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সে (ODNI) প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
কেএম
What's Your Reaction?