বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর গ্যাস লিকেজ হয়ে তীব্র গন্ধে অন্তত ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) রাতে নগরীর গুলপুকুরপাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে কয়েকজন এখনও চিকিৎসাধীন এবং একজনের অবস্থা গুরুতর। আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত যুবকের মরদেহ দাফন করেই ফের সংঘর্ষ ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজ শুরু হয়। তবে সেখানে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, সিলিন্ডার থেকে নির্গত গ্যাস

বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর গ্যাস লিকেজ হয়ে তীব্র গন্ধে অন্তত ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ জুন) রাতে নগরীর গুলপুকুরপাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে কয়েকজন এখনও চিকিৎসাধীন এবং একজনের অবস্থা গুরুতর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজ শুরু হয়। তবে সেখানে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, সিলিন্ডার থেকে নির্গত গ্যাস দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় তীব্র গন্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই শ্বাসকষ্ট ও অসুস্থতা অনুভব করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হোসাইন সুলভ/HSV/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow