বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

কাউন্টডাউন প্রায় শেষ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি নানা কারণেই ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। ৩২ দলের বৃত্ত ভেঙে এবারই প্রথম লড়বে ৪৮ দেশ। আর এই ঐতিহাসিক মহোৎসবকে বরণ করে নিতে আয়োজকেরা প্রস্তুত করেছেন এক নজিরবিহীন ‘ত্রিমুখী উদ্বোধনী অনুষ্ঠান’। বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী প্রদর্শনীটি হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। এরপরই মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচ শুরু হলেও উৎসবের আমেজ শুরু হয়ে যাবে তারও দেড় ঘণ্টা আগে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, উদ্বোধনী মঞ্চে লাতিন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যাবে। সেই সঙ্গে উন্মোচন করা হবে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবাম। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ইতিমধ্যেই একঝাঁক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকার নাম নিশ্চিত করেছে ফিফা। এই তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বাল

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে
কাউন্টডাউন প্রায় শেষ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি নানা কারণেই ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। ৩২ দলের বৃত্ত ভেঙে এবারই প্রথম লড়বে ৪৮ দেশ। আর এই ঐতিহাসিক মহোৎসবকে বরণ করে নিতে আয়োজকেরা প্রস্তুত করেছেন এক নজিরবিহীন ‘ত্রিমুখী উদ্বোধনী অনুষ্ঠান’। বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী প্রদর্শনীটি হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। এরপরই মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচ শুরু হলেও উৎসবের আমেজ শুরু হয়ে যাবে তারও দেড় ঘণ্টা আগে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, উদ্বোধনী মঞ্চে লাতিন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যাবে। সেই সঙ্গে উন্মোচন করা হবে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবাম। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ইতিমধ্যেই একঝাঁক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকার নাম নিশ্চিত করেছে ফিফা। এই তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানা এবং টাইলা। আয়োজকদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে চমক হিসেবে যুক্ত হতে পারেন আরও কিছু বড় নাম। এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’, যা গত মে মাসে মুক্তি পেয়েছে। ফিফা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে, উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে এই গানটি লাইভ পরিবেশন করবেন পপ সম্রাজ্ঞী শাকিরা। এই পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন কলম্বিয়ান এই গায়িকা। এটি হবে বিশ্বকাপের অফিশিয়াল গানে শাকিরার চতুর্থ অংশগ্রহণ। এর আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিশ্ব কাঁপানো ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘লা লা লা’ গেয়ে ফুটবলপ্রেমীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু উদ্বোধনী অনুষ্ঠানই নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের হাফ-টাইম শো-তেও মূল আকর্ষণ হিসেবে থাকবেন শাকিরা। সেখানে তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করবে উগান্ডার বিখ্যাত শিশু নৃত্যদল ‘ট্রিপলেটস গেটো কিডস’। তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকোই প্রথম এই উদ্বোধনী পর্বের সূচনা করছে। বাকি দুই দেশ—কানাডা ও যুক্তরাষ্ট্রে বিশেষ উদ্বোধনী প্রদর্শনী হবে পরদিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow