বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে বাগদানের ঘোষণা দেওয়ার পর এবার তাদের বিয়ের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা শুরু হয়েছে। পর্তুগিজ সংবাদমাধ্যম হোলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। রোনালদো জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। একইসঙ্গে তার আশা, বিশ্বকাপের শিরোপা জিতেই বিয়ের মঞ্চে উঠতে পারবেন। ২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হীরার আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’ ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি নিজস্ব জনপ্রিয়তা গড়ে তুলেছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৪০ লাখ। রোনালদো বিয়ের সিদ্ধান্তকে তাদের জীবনের ‘একটি সুন্দর অধ্যায়

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো
পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে বাগদানের ঘোষণা দেওয়ার পর এবার তাদের বিয়ের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা শুরু হয়েছে। পর্তুগিজ সংবাদমাধ্যম হোলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। রোনালদো জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। একইসঙ্গে তার আশা, বিশ্বকাপের শিরোপা জিতেই বিয়ের মঞ্চে উঠতে পারবেন। ২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হীরার আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’ ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি নিজস্ব জনপ্রিয়তা গড়ে তুলেছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৪০ লাখ। রোনালদো বিয়ের সিদ্ধান্তকে তাদের জীবনের ‘একটি সুন্দর অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন। নতুন এই পথচলা শুরুর অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow