বিশ্বকাপ ঘিরে গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাতিল করল মেক্সিকো
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শিক্ষাবর্ষ সংক্ষিপ্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে মেক্সিকো সরকার। অভিভাবক, গবেষণা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দেশটির শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো ঘোষণা দিয়েছিলেন, নির্ধারিত সময়ের প্রায় ৪০ দিন আগেই স্কুল বছর শেষ করা হবে। তিনি এ সিদ্ধান্তের পেছনে বিশ্বকাপের পাশাপাশি তাপপ্রবাহের কথাও উল্লেখ করেছিলেন। তবে এ ঘোষণার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের উদ্যোগে শিক্ষা ও সরকারি কর্মকর্তারা অভিভাবকদের মতামত নিতে বৈঠক করেন। বৈঠকের পর সিদ্ধান্ত হয়, আগের সূচি অনুযায়ীই শিক্ষাবর্ষ চলবে। সে অনুযায়ী আগামী ১৫ জুলাই স্কুল বন্ধ হবে এবং ৩১ আগস্ট পুনরায় ক্লাস শুরু হবে বলে জানিয়েছে দেশটির শিক্ষা বিভাগ। ক্লডিয়া শেইনবাউম বলেন, ছুটির সময় ছয় সপ্তাহই থাকবে, যেমনটি সবসময় ছিল। কিছু শিক্ষার্থী হয়তো আগে শুরু করবে, আবার কেউ আগের সূচিতেই চলবে। আমরা চাই সিদ্ধান্তটি সবার মতামতের ভিত্তিতে হোক। শিক্ষাবর্ষ ৫ জুন শেষ করার প্রস্তাবের বিরুদ্ধে আগে থেকেই অবস্থান নেয় মেক্সিকোর দুটি অঙ্গরাজ্য। এদিকে সংশ্লিষ্ট গব
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শিক্ষাবর্ষ সংক্ষিপ্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে মেক্সিকো সরকার। অভিভাবক, গবেষণা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে দেশটির শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো ঘোষণা দিয়েছিলেন, নির্ধারিত সময়ের প্রায় ৪০ দিন আগেই স্কুল বছর শেষ করা হবে। তিনি এ সিদ্ধান্তের পেছনে বিশ্বকাপের পাশাপাশি তাপপ্রবাহের কথাও উল্লেখ করেছিলেন।
তবে এ ঘোষণার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের উদ্যোগে শিক্ষা ও সরকারি কর্মকর্তারা অভিভাবকদের মতামত নিতে বৈঠক করেন।
বৈঠকের পর সিদ্ধান্ত হয়, আগের সূচি অনুযায়ীই শিক্ষাবর্ষ চলবে। সে অনুযায়ী আগামী ১৫ জুলাই স্কুল বন্ধ হবে এবং ৩১ আগস্ট পুনরায় ক্লাস শুরু হবে বলে জানিয়েছে দেশটির শিক্ষা বিভাগ।
ক্লডিয়া শেইনবাউম বলেন, ছুটির সময় ছয় সপ্তাহই থাকবে, যেমনটি সবসময় ছিল। কিছু শিক্ষার্থী হয়তো আগে শুরু করবে, আবার কেউ আগের সূচিতেই চলবে। আমরা চাই সিদ্ধান্তটি সবার মতামতের ভিত্তিতে হোক।
শিক্ষাবর্ষ ৫ জুন শেষ করার প্রস্তাবের বিরুদ্ধে আগে থেকেই অবস্থান নেয় মেক্সিকোর দুটি অঙ্গরাজ্য।
এদিকে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ২ কোটি ৩৪ লাখ শিক্ষার্থীর কার্যকর শেখার সময় আরও কমে যেত।
উল্লেখ্য, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো।
What's Your Reaction?