বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইরান
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান।
বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতক রতে গিয়ে আজ শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ইরান ফুটবল ফেডারেশন লেখেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে আমরা বিশ্বকাপে অংশ নেব।’
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই সংঘাত পুরো অঞ্চলের পরিস্থিতিকেই অস্থির করে তোলে। তবে এর মধ্যেই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যায় ইরান। কোচ আমির ঘালেনোই ইতোমধ্যেই জানিয়েছিল যে, প্রথমে ৩০ সদস্যের একটি দল ঘোষণা করা হবে, যা পরে কমিয়ে ২৬ জনে আনা হবে। তুরস্কে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে দলটি বিশ্বকাপ শুরুর ১৪ দিন আগ
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান।
বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতক রতে গিয়ে আজ শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ইরান ফুটবল ফেডারেশন লেখেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে আমরা বিশ্বকাপে অংশ নেব।’
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই সংঘাত পুরো অঞ্চলের পরিস্থিতিকেই অস্থির করে তোলে। তবে এর মধ্যেই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যায় ইরান। কোচ আমির ঘালেনোই ইতোমধ্যেই জানিয়েছিল যে, প্রথমে ৩০ সদস্যের একটি দল ঘোষণা করা হবে, যা পরে কমিয়ে ২৬ জনে আনা হবে। তুরস্কে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে দলটি বিশ্বকাপ শুরুর ১৪ দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরিকল্পনা করছে।
তবে প্রস্তুতি ম্যাচ আয়োজনেও সমস্যার মুখে পড়ে ইরান। ঘালেনোই জানান, কয়েকটি দল শেষ মুহূর্তে সরে যাওয়ায় প্রীতি ম্যাচ আয়োজন জটিল হয়ে উঠে। ফলে দলটি আরও এক সপ্তাহ তেহরানেই অনুশীলন করবে, এরপর ১৬ মে তুরস্কে যাবে।
গ্রুপ পর্বে ইরান তাদের অভিযান শুরু করবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টে তাদের বেস ক্যাম্প হবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কিনো স্পোর্টস কমপ্লেক্সে।