মঙ্গলবার সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জে

সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (৫ মে) প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। কালিপুর হাওর এলাকায় ওই ঝুকিপূর্ণ টাওয়ারের স্থলে নতুন পোল (খুঁটি) স্থাপনের কাজ করা হবে। জরুরি এই সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা প্রয়োজন। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে। সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অবকাঠামোগত উন্নয়ন ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই সংস্কার কাজ অত্যন্ত জরুরি। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ

মঙ্গলবার সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জে

সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (৫ মে) প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। কালিপুর হাওর এলাকায় ওই ঝুকিপূর্ণ টাওয়ারের স্থলে নতুন পোল (খুঁটি) স্থাপনের কাজ করা হবে। জরুরি এই সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা প্রয়োজন।

মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অবকাঠামোগত উন্নয়ন ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই সংস্কার কাজ অত্যন্ত জরুরি। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow